• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ডিবির হাতে এবার ইয়াবা সহ মাদক কারবারি ফোরকান গাজী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২০৪ পঠিত
আপডেট: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর গলাচিপায় এবার গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ইয়াবা সহ মাদক কারবারি ফোরকান গাজী নামে একজন আটক হয়েছে।

ডিবি পুলিশ জানান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি একেএম আজমল হুদা নেতৃত্বে মঙ্গলবার (২৩ শে জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) সম্বিত রায় ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারের উত্তর পাশ থেকে নিজের চায়ের দোকানের সামনে হইতে মোঃ ফোরকান গাজী (৪৫), পিতা-মৃত আকাব্বর গাজী, মাতা-রাজিয়া বেগম, সাং-ছোনখোলা, ৯নং ওয়ার্ড, বকুলবাড়িয়া ইউপি, গলাচিপাকে আটক করা হয়।

এসময় পরিহিত লুঙ্গির সামনের কোচর হইতে একটি ছোট সাদা রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক কারবারি মোঃ ফোরকান গাজীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ