• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নোয়াখালীর চাটখিলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২০ পঠিত
আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ২৮জানুয়ারী বিকেলে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী সুমন উপজেলার ভীমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন বলেন আটককৃত সুমন আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত জিআর ৭মামলার পলাতক আসামী। পুলিশ তাকে অনেক দিন থেকে গ্রেফতারের চেষ্টা চালায়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুমন এলাকায় অবস্থান করছে। সংবাদ পাওয়ার সাথে সাথে এসআই নূর নবী চৌধুরী, মিঠুন চন্দ্র শীল, এএসআই আলা উদ্দিন, মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন সুমন ৭মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। রবিবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী মহামান্য আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ