• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র

গাজায় ‘সম্পূর্ণ এবং ব্যাপক’ যুদ্ধবিরতি চায় হামাস/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা / ১৮৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

(ফিলিস্তিনী অঞ্চল), ৩০ জানুয়ারি, ২০২৪ (): হামাস গাজায় ‘সম্পূর্ণ এবং ব্যাপক’ যুদ্ধবিরতি চায়।
কাতার অস্থায়ী যুদ্ধবিরতির একটি কাঠামোর প্রস্তাবের কথা জানানোর পর ফিলিস্তিনী সংগঠন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা সোমবার এ কথা বলেছেন।
তাহের আল নুনু বলেছেন, আমরা প্রথমেই ‘সম্পূর্ণ এবং ব্যাপক’ যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি। সাময়িক যুদ্ধবিরতি নয়। আগে যুদ্ধ বন্ধ করতে হবে। তারপর জিম্মি মুক্তিসহ বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে সোমবার সকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, প্যারিসে সিআইএ প্রধান বিল বার্নস এবং ইসরায়েল ও মিসরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে পর্যায়ক্রমিক যুদ্ধবিরতির কাঠামো নিয়ে সিদ্ধান্ত হয়।
এ কাঠামোতে নারী ও শিশু জিম্মিদের আগে ছেড়ে দেয়ার এবং এর ভিত্তিতে গাজায় ত্রাণ প্রবেশের কথা বলা হয়।
এর আগে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধে এক সপ্তাহের বিরতি পালন করা হয়।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে ।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬ হাজার ৬৩৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ