• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

নোয়াখালীর চাটখিল বাজারের প্রধান সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায় ও ফুটপাতে অবৈধ ভাবে দখল করে দোকানদারদেরকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাটখিল বাজারের মেইন রোড, আলিয়া মাদ্রাসা রোড ও মাছ বাজার রোডে উচ্ছেদ ও জরিমানা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ।

এই সময় বিভিন্ন রাস্তায় ফুটপাতে দোকানদার গণ ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করেন বলেন কিছু দোকান মালিক ও বিভিন্ন লোকজন তাদের কাছ থেকে অগ্রিম ও দৈনিক-মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করে আসছে । এইসব কথা শুনে ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ঘর দোকান ব্যবসায়ীদের কে মৌখিক ভাবে সতর্ক করে বলেন যাদের দোকানের সামনে অবৈধ দখলদার বসাবে পরবর্তী অভিযানে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন চাটখিল উপজেলা ও পৌরসভার প্রধান চাটখিল বাজারের বিভিন্ন রোডে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, সরকারী হাসপাতালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স উপজেলা সদরের বাহিরে বিভিন্ন এলাকা থেকে যাতায়াতের গাড়ি পথচারী চলাচলের রাস্তা ফুটপাত অবৈধ দখল এর কারণে প্রতি নিয়ত যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে এই অভিযান পরিচালনার মাধ্যমে রাস্তায় ফুটপাতে ১৯ জন অবৈধ ব্যবসায়ীকে ৩১৫০০ (একত্রিশ হাজার পাঁচ শত) টাকা অর্থদণ্ড করা হয়েছে। তিনি আরো বলেন জনসাধারণের কথা চিন্তা করে রাস্তায় ফুটপাত দখল মুক্ত অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেছেন চাটখিল থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ