• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

লালমোহনে এমপি শাওনের মায়ের সুস্থতা কামনায় আক্তার হোসেন’র উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২৬৭ পঠিত
আপডেট: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহনে এমপি শাওনের মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চেয়ারম্যানের কলেজ পাড়া বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন চৌধুরীর হাট জামে মসজিদের ইমাম মাওলানা বশির উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা কৃষক লীগের সভাপতি মোকলেছ বকশি, কালমা ইউনিয়ন (দঃ) এর সভাপতি বজলু মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, কালমা ইউনিয়ন (উঃ) এর সভাপতি নাছির হাওলাদারসহ কালমা ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান ও সাবেক মেম্বারগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিগত প্রায় একমাস যাবত আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের মমতাময়ী মা হোসনে আরা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকলের নিকট মহীয়সী নারীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে নিকট দোয়া কামনা করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের অসুস্থ মায়ের জন্য দোয়া ও মিলাদ শেষে দ্বিতীয় পর্বে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আক্তার হোসনের প্রার্থী হওয়া নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জনতা একমত পোষণ করেন এবং আক্তার হোসেনকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে অনুরোধ করেন।
বক্তারা বলেন, আপনি একজন সৎ ব্যক্তি। মাননীয় এমপি মহোদয়ের আস্থাভাজন ও ঘনিষ্ঠ মানুষ। তাই আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলে আমরা আপনার পক্ষে মাঠে নেমে কাজ করব ইনশাআল্লাহ।
আক্তার হোসেন বলেন, মাননীয় এমপি মহোদয়ের নেক নজরে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। সততা নম্রতা ও ন্যায়নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে চাই। এসময় তিনি লালমোহন উপজেলার সকল জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠান উপস্থাপন করেন যুবলীগ নেতা আক্তারুজ্জামান ঝন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ