• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের তদবির ও অনিয়মের বেড়াজালে বন্দি বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ভালোবাসা দিবসে খাবার বিতরণ করলো স্বেচ্ছাসেবীরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ রাসেল হোসেন, গৌরনদী, বরিশাল।।

১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে- কেউ ছিলো পার্কে আড্ডায়, কেউ ছিলো রিকশা নিয়ে ঘোরার ব্যস্ততায়, আবার কেউ বা ছিলো রাস্তার ফকির-মিসকিন এবং কোরআনের পাখিদের মুখে হাসি ফোটানোর চেষ্টায়।

বরিশালের গৌরনদী উপজেলায় “মানুষ মানুষের জন্য যুব সংঘ” সংগঠনের উদ্যোগে, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, এক শতাধিক ফকির-মিসকিন, পথশিশু, কোরআনের পাখিদের মাঝে একবেলা খাবার বিতরণ করেছেন।

এ সময়, উপস্থিত ছিলেন- “মানুষ মানুষের জন্য যুব সংঘ” সংগঠনের প্রতিষ্ঠাতাঃ রিপন সরকার, সভাপতিঃ মোঃ মনিরুল ইসলাম লিমন।
সহ-সভাপতিঃ নাজনীন আক্তার, আজমিরা জীম, সাধারণ সম্পাদকঃ আবু সাইদ, মোঃ কাইয়ুম ইসলাম তুহিন, সাবরিনা আক্তার, মুশফিকউল আলম নিলয়, আমিনা আক্তার, রফিকুল ইসলাম, ইলিয়াস, জারনবী ইসলাম মিতু, সানজিদা আক্তার, নুসরাত জাহান অনু, চাদনী খানম সহ আরো অনেকে।

বিভিন্ন সময়ে সংগঠনটি সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে। ব্লাড ম্যানেজ করা, শীতবস্ত্র বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধসহ আরো অনেক জনসচেতনতামূলক কাজ করে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা- রিপন সরকার জানান, মানুষ মানুষের জন্য। সুনাগরিক হিসেবে প্রতিটি মানুষের উচিৎ মানুষের পাশে দাঁড়ানো। সভাপতি- মনিরুল ইসলাম লিমন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। আইটি এন্ড মিডিয়া- মোঃ কাইয়ুম ইসলাম তুহিন বলেন, আমাদের এই খাবার বিতরণ লোক দেখানোর জন্য নয়, আমাদের এই উদ্যোগের মাধ্যমে অনেকেই এই ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। তাই আমাদের এই অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ