• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজার হুইপ কমল এমপি’র সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন মিজানুর রহমান/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৪৬ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগ এর অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৮.১৯.০১০.২৪.১৬৮ প্রজ্ঞাপনে ১৫ ফেব্রুয়ারি এ নিয়োগ প্রদান করা হয়।
মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে বিএসএস (অর্নাস) এমএসএস এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাস করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, রামু উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও রামু কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এর অভিপ্রায় অনুযায়ী মিজানুর রহমান, পিতা আবু তাহের, মাতা উম্মে হাবিবা বেগম, গ্রাম : ইলিশিয়াপাড়া, ডাকঘর : জোয়ারিয়ানালা, উপজেলা : রামু, জেলা : কক্সবাজার-কে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মিজানুর রহমান কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষন করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ