• রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি রামিসার হত্যাকারীর এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে’ — ত্রিশালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা মার্কিন অবরোধের মধ্যেও প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান: আইইএ মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা

গৃহবধুর শ্লীলতাহানি মামলায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৯০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

সাগর আহমেদ জজ।।

নেত্রকোনার পূর্বধলায় শিক্ষক, সরকারি কর্মচারী ও ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলার সংবাদটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে।
গত ৮ (ফেব্রুয়ারি)বৃহস্পতিবার উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রামে সরকারী হালট পরিমাপের সময় উপজেলা সার্ভেয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ৩ জন আসামিকে গ্রেপ্তারও করে।
সার্ভেয়ারের মামলার প্রেক্ষিতে ৬ দিন পর নৈগাঁও গ্রামের মো. শাহীনের স্ত্রী মোছা. হোরে মদিনা শ্লীলতাহানী ও বসত ঘরের টিন ভাঙ্গার অভিযোগ এনে ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাদিউল ইসলাম, নৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, সহকারী শিক্ষক হেদায়েত উল্লাহ ওরফে জজ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম সরকার ও নৈগাঁও গ্রামের আঃ রাশিদের বিরুদ্ধে ১৪ (ফেব্রুয়ারি) আদালতে মামলা দায়ের করেন।
নৈগাঁও গ্রামের স্থানীয়রা জানান, কেন সম্মানিত শিক্ষকগণ, সরকারি কর্মচারী ও ইউপি সদস্যের বিরুদ্ধে বিরুদ্ধে বানোয়াট ও হয়রানি মূলক মিথ্যা মামলা দেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। সরকার কর্মচারীর উপর হামলা করে মামলা থেকে বাচার জন্য, শাহিন স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলা করে আবার ভুয়া মানববন্ধন করানো হয়েছে। এই ধরনের মিথ্যা মামলা খুবই নেক্কার জনক নাটকী ঘটনা।
তাছাড়াও গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলার সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মিথ্যা ভিত্তিহীন ভুয়া মামলা বলে আখ্যায়িত মন্তব্যকারীরা।
এমনকি উপজেলা নির্বাহী অফিসার এর আইডি থেকে একটি মন্তব্যে বলা হয়েছে, “মনে হচ্ছে শ্লীলতাহানীর মামলা সাজানো মিথ্যা মামলা। সার্ভেয়ার উপর হামলার জন্য সার্ভেয়ার মামলা করেছে তাকে হয়রানি করার জন্য এলাকার সম্মানিত শিক্ষক গণ কে সহ আসামি করে এই মামলা হয়েছে বলে ধারণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ