• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিজ বসত বাড়িতে অসামাজিক কাজ পরিচালনা করায় শ্রমীক লীগ নেতা গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৩৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজের বাড়ির বসত ঘরে দেহব্যবসায়ী নারী রেখে অসামাজিক কাজ পরিচালনা করায় মনির হোসেন (মহিন) নামে শ্রমিক লীগ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা মনির উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোকার বাপের বাড়ির মৃত মোঃ খোকনের ছেলে,বাকিরা হলেন একই ইউনিয়নের মোঃ জামাল, চাঁদপুর সদর উপজেলার সোনিয়া মানহা, মাগুরায় শালিখা থানার সাথী আক্তার,ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বৃষ্টি।

গ্রেপ্তারকৃত সবাইকে আজ (১৯ ফেব্রুয়ারি) লক্ষীপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায় শ্রমিক লীগ নেতা মনির তার বাড়ির বসত ঘরে যৌনকর্মী রেখে দীর্ঘদিন যাবত এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে
গতকাল রবিবার সন্ধ্যায় এলাকাবাসী এসব অসামাজিক কাজের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী হয়ে উঠে, এক পর্যায়ে কমলনগর থানা পুলিশের সহায়তায় এলাকাবাসী ও পুলিশ মিলে ঘরের দরজা ভেঙে দেহব্যবসায়ী নারীদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

(১৯ ফেব্রুয়ারি) কমলনগর থানার এস আই সুমন কবির মৃধা অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করেন,এসময় তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে মনির ঘটনার সত্যতা অস্বীকার করেন।

এ ব্যাপারে কমলনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে একাধিক বার কল দিলেও তারা কল রিসিভ করেনি

তবে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন পাটোয়ারী বলেন এই বিষটা আমি শুনেছি আমার দল কোন খারাপ কাজ খারাপ ব্যাক্তি পছন্দ করে না এই ঘটনার ঠিকই তদন্ত করে তার প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওসি তদন্ত আব্দুল জলিল কমলনগর থানা বলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৩ জন নারী ও ২ জন পুরুষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি,, আগামী দিনেও কমলনগরে এসব অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ