• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

কলাপাড়ায় এক সন্তানের জননীকে ধর্ষন চেষ্টার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩২ পঠিত
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের নুরুজ্জামান খাঁন’র ছেলে সোহান খাঁনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগকারী সুমাইয়া (২০) ওই এলাকার নাজমুল হাওলাদারের স্ত্রী। এবিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে,স্থানীয় ক্ষমতাশীল দলের প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগকারী সুমাইয়া বলেন, বখাটে সোহান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ১১ টার দিকে সোহান তাদের বাড়ির পিছনে এসে লুকিয়ে থাকে। প্রকৃতির ডাকে বাহিরে গেলে বখাটে সোহান তাকে ঝাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষনের চেষ্টা করে। এসময় ডাক চিৎকারে তার স্বামী ছুটে আসলে সোহান পরিধেয় পোশাক রেখে পালিয়ে যায়। প্রতিবেশী সেলিম খাঁন ও তার স্ত্রীসহ একাধিক লোকজন বখাটে সোহানকে পালিয়ে যেতে দেখেছে বলে জানান।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী অফিসার কলাপাড়া থানার এস.আই গোলাম মাওলা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ