• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিয়েবাড়িতে একসঙ্গে নাচলেন তিন খান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

এরকম মুহূর্ত সচরাচর দেখার সুযোগ হয় না বলিউডপ্রেমীদের। যেখানে একসঙ্গে হাজির হয়েছেন ইন্ডাস্ট্রির তিন স্তম্ভ- আমির, সালমান ও শাহরুখ। শুক্রবার রাতে সেই অনন্য মুহূর্তের সাক্ষী হয়েছে এক বিয়ে-পূর্ব আসরে আসা অতিথিরা। বিয়েটা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির। যেখানে গোটা বলিউড যেন হাজির। শুধু তাই নয়, হলিউড থেকেও এসেছেন অনেক তারকা। রিয়ানার মতো গ্লোবাল তারকা পারফর্ম করেছেন এই বিয়ের আসরে। খান-ত্রয়ের আগমনও সেভাবেই। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, এই বিয়ে-পূর্ব অনুষ্ঠানে বেশ কিছু গানে পারফর্ম করেছেন শাহরুখ, সালমান ও আমির। তবে অন্তর্জালে আলোচনায় এসেছে অস্কারজয়ী গান ‘নাটু নাটু’র পারফর্মেন্স। যেটা তেলুগু ছবি ‘আরআরআর’র গান। এক পর্যায়ে গানটির সঙ্গে তাল মেলাতে ছবির নায়ক রাম চরণও যোগ দেন তিন খানের সঙ্গে। অনুষ্ঠানে শাহরুখ ও সালমানের পরনে ছিল কালো কুর্তা পায়জামা; আর আমির সেজেছেন সবুজ রঙের পোশাকে। এ সময় তারা ‘ছাইয়া ছাইয়া’, ‘জিনে কি হ্যায় চার দিন’ ও ‘মাস্তি কি পথশালা’ গানগুলোর সঙ্গেও নেচেছেন তারা। উল্লেখ্য, অনন্ত আম্বানি বিয়ে করছেন আরেক ধনকুবের বিরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টকে। আগামী জুলাইতে হবে তাদের বিয়ে। তার তিন মাস আগেই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এতে বলিউড থেকে আরও উপস্থিত হয়েছিলেন সাইফ আলি খান, কারিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সারা আলি খান, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, রণবীর সিং, রণবীর কাপুরসহ অনেকে। বলা দরকার, পেশাগত প্রতিযোগিতার কারণে তিন খানের মধ্যে অতীতে দ্বন্দ্ব ছিল। বিশেষ করে শাহরুখ ও আমিরের মধ্যকার বিবাদের কথা সকলেরই জানা। তবে কয়েক বছর হলো, তারা সেসব মিটিয়ে নিয়েছেন। এখন যে কোনও অনুষ্ঠানে দেখা হলেই একে-অপরকে হাসিমুখে জড়িয়ে ধরেন, গল্প করেন। এবার তো একসঙ্গে নেচে অন্তর্জালও মাতিয়ে দিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ