• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেষ্টমেন্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদের সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেষ্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর ভাইস চেয়ারম্যান রজত মিশ্রা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে ব্যাংকের ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানান। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, গ্যাস পাইপলাইন প্রকল্প, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, বিতরণ লাইন আধুনিকায়ন, নবায়ণযোগ্য জ্বালানি, গ্যাসমিটার, স্টোরেজ সিস্টেম, বায়োফুয়েল ইত্যাদি খাত ও এর উপ-খাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের জনসাধারণকে মান সম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এই অগ্রযাত্রায় এআইআইবি-কে আমাদের অংশীদার হিসেবে পেতে আগ্রহী। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৬০২ কিলোওয়াট ঘন্টা হলেও আমরা দ্রুততার সাথে তা ১৫০০ কি:ও: ঘন্টা করতে চাই।
ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেষ্টমেন্ট ব্যাংকের অন্যতম অংশীদার। জ্বালানি মহাপরিকল্পনা ও রূপপুর সঞ্চালন ব্যবস্থার অবস্থান নিয়ে তিনি বলেন, এআইআইবি বাংলাদেশে বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এ সময় সঞ্চালন ব্যবস্থা বেসরকারিকরণ, নবায়ণযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি-রপ্তানি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, এআইআইবি’র অর্থায়নে ৯৫৬.৪১ মিলিয়ন ডলারের ৪টি প্রকল্প পিজিসিবি বাস্তবায়ন করছে। বিদ্যুৎ বিভাগে ৩০৬৮ মিলিয়ন ডলারের ৬টি প্রকল্প প্রস্তাবনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ