• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বদলগাছীতে ফসলি জমির মাটি কাটা এবং বিক্রয় করার অপরাধে ১ জনের জেল/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২২৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মোঃ আসাদুজ্জামান ভুট্টু, বদলগাছি, নওগাঁ প্রতিনিধিঃ-

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝারঘড়িয়া গ্রামে ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে আবু কালাম আজাদ (৪০) নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ই মার্চ) দুপুর ১২:১৫ মিনিটের দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আবু কালাম আজাদ উক্ত ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা যায়, আবু কালাম আজাদ দীর্ঘ দিন ধরে গোপনে ফসলি জমির (টপ সয়েল) মাটি কেটে বিক্রি করে আসছে। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশির ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন করার অপরাধে আবু কালাম আজাদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং অপরাধিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আবু কালাম আজাদকে বদলগাছী থানা পুলিশের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে এবং ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বদলগাছী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ