• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

তজুমদ্দিনে যুব উৎসবের আয়োজন/দৈনিক ক্রাইম বাংলা।। 

জিহাদুল ইসলাম রাফি,তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি।। / ১৯১ পঠিত
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪

জিহাদুল ইসলাম রাফি, তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে র‌্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যুব উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই যুব উৎসবের আয়োজন করে।

বুধবার (৬মার্চ) সকালে এক বণার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, চাদপুর চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তজুমদ্দিন এসডিএফ এর ক্লাস্টার অফিসার আবদুল কাদের ।এছাড়া প্রকল্প এলাকার যুব ও মৎস্যজীবী সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দিনব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান শেষে বিকেলে অংশগ্রহণকারীদে মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকল্পে কর্মকর্তারা জানান,উপজেলার ১০ টি সমিতির নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সহ সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে চাকরির ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ