• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বাবুল মিয়া/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৩৪ পঠিত
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ এখনো কাটেনি। এই নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসে শুরু হতে পারে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এ নির্বাচনে কমলনগর উপজেলায় প্রার্থী তালিকায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে রয়েছেন সমাজসেবক হাজারো মানুষের হৃদয়ের জায়গায় করা সৎ ও যোগ্য মোঃ বাবুল মিয়া।

বাবুল মিয়া বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কমলনগরে মাটি ও মানুষের পাশে থাকবেন।বাবুল মিয়া বলেন আমি কমলনগরের মানুষের পাশে সুখে দুঃখে ছিলাম এবং সামনেও থাকবো। মানুষ যদি মনে করে আমি সৎ ও যোগ্য তা হলে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত করবে।

কমলনগর উপজেলার সাবেক জিএসডির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নিরব মিয়া বলেন এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করার যে স্বপ্ন মানুষের মনে ছিলো তা বাস্তবায়ন ও ত্বরান্বিত করতে একজন দক্ষ সৎ মানুষের বেশি প্রয়োজন তার সব কিছু বাবুল মিয়ার মধ্যে রয়েছে।

বাবুল মিয়া আরো বলেন আগামীর মডেল কমলনগর উপজেলা গড়ার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের হাতকে শক্তিশালী করতে আমি উপজেলা চেয়ারম্যান পদে একজন প্রার্থী।জনগণ আমাকে যদি যোগ্য বিবেচনা করেন আমাকে ভোট দিবে। আমার বিশ্বাস কমলনগরবাসী আমাকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমি নির্বাচিত হলে উপজেলার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে সততার সঙ্গে সহযোগী হিসেবে সম্পূর্ণ করবো। এবং কমলনগর উপজেলার অর্থনীতি, পর্যটন, পরিবেশ, কৃষি জমির সঠিক ব্যবহার, কর্মসংস্থান, পরিকল্পিত আবাসনের প্রতি গুরুত্ব দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ