• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরকারি নতুন বই বিক্রিকরে দিলেন প্রধান শিক্ষক, আটক ১/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

রংপুরের পীরগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪০ কেজি (১১ মন) বই কেজি দরে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠছে ছাওলা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৪ শিক্ষা বর্ষে এসব নতুন বই ২০ টাকা কেজি দরে কিনে আটক হয়েছেন ভাংড়ী ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আটক ভাংড়ী ব্যবসায়ী জানান, তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাওলা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুল ও তার স্ত্রী তাকে ডেকে নিজ বাড়ির গোডাউন থেকে ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে দেন। তিনি ৪৪০ কেজি (১১ মন) ক্রয়কৃত নতুন বই ভ্যান যোগে বাজারে নিয়ে আসলে ভ্যান থেকে বইগুলো পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন নতুন বইসহ সাইফুল ইসলামকে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করে। স্থানীয় লোকজন জানান, শিক্ষক মাইদুল ইসলাম দীর্ঘদিন থেকে ১০/১২ টি বেসরকারি স্কুলের নামে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রতি বছর বিপুল পরিমান বই উত্তোলন করে আসছিলেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে তিনি বিক্রি করতেন। তা না হলে তার কাছে এতো বই থাকার কথা নয়।  আটক সাইফুল ইসলাম জানান, তিনি বইগুলি দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুলের বাড়ি থেকে ২০ টাকা কেজি দরে কিনেছেন। অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোন বই বিক্রি করিনি। জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে জেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ