• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মাদক বহনের সময় ৬ কেজি গাঁজা সহ ০৩ মাদক ব্যবসায়ী র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। পেশায় তারা দিনমজুর হলেও দিনমজুরের আড়ালে তারা মাদকের ব্যবসা করে আসত। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও এদের উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল রাজাশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ শহীদ ফিরোজ চত্ত¡র সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালের সামনে রাজশাহী থেকে চাঁপাইনাববগঞ্জগামী মহাসড়কের উপর কুমিল্লা হতে শিবগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

১৪ মার্চ ২০২৪ ইং তারিখ সকাল ০৯:১০ ঘটিকায় রাজাশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ শহীদ ফিরোজ চত্ত¡র সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালের সামনে রাজশাহী থেকে চাঁপাইনাববগঞ্জগামী মহাসড়কের উপর একটি যাত্রীবাহী গাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ১। মোঃ রিপন আলী (৩০), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-নিলুফা বেগম, ২। মোঃ রুবেল আলী (৩২), পিতা-মঈন উদ্দিন, মাতা-মিলিয়ারা বেগম, ৩। মোঃ জাকির (৪২), পিতা-মোঃ রবিউল আলম, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সর্ব সাং-সাতরশিয়া, পোস্ট মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ