• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বেনাপোলে পায়ূপথে ৬টি স্বর্ণেরবার, পাচারকারী আটক ../দৈনিক ক্রাইম বাংলা। ..

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণেরবারসহ মনোরউদ্দিন (৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  শুক্রবার (২৯ মার্চ) খুব ভোরে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোষ্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।  আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানান, শুক্রবার খুব ভোরে গোপন খবরে তারা জানতে পারেন এক পাচারকারী ইজিবাইকে করে স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে আসছে। এমন খবরে বিজিবির একটি দল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট নামক পাকারাস্তার উপর অবস্থান নেয়। ওই ইজিবাইকটি সীমান্তের দিকে আসলে ইজিবাইকসহ পাচারকারী মনোরউদ্দিনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলে। বিজিবির সন্দেহ হলে পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ স্ক্যানিং করে পায়ুপথ থেকে ৬ টি স্বর্ণেরবার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানায় বিজিবি।  আটক পাচারকারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানা মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ