• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে একটি বাস গিরিখাদে পড়ে আগুন ধরে গেলে এর ৪৬ জন যাত্রীর মধ্যে ৪৫ জনই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছরের একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপির। দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে দেশের উত্তরে মোরিয়া এলাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর ফলে বাসটি সেতুর প্রাচীরে আঘাত করে নিচে গিরিখাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের কয়েকজন যাত্রীর মরদেহ এতটাই পুড়ে গেছে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটির লাইসেন্স প্লেট বতসোয়ানার ছিল, তবে এর যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল সে সম্পর্কে অনুসন্ধান চলছে। দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিউই চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। বাসটি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মামাতলাকালা এলাকায় দুটি পাহাড়ের সংযোগ সেতু থেকে নিচে পড়ে যায়। এলাকাটি রাজধানী জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ