• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় এবার দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় এবার দেখা মিললো
একটি মৃদু বিষধর বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের। এটির দৈর্ঘ্য প্রায় ৫
ফুট। শনিবার বেলা সাড়ে বারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া
চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের উপর কিছুটা আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয় ও পথচারীরা মিলে সাপটি উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত
করেন। আহেতুলা ও নাসুটা প্রজাতির মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ
বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা বলে জানায় স্থানীয়রা। সাপটি সড়ক পার
হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে জানায়
স্থানীয়রা।
পথচারী বুলেট জানান, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ দেখেছি। আর আজ
কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে আবার দেখলাম। এসব সাপ
প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান জায়গা উড়ে যেতে পারে। তবে এগুলো কতটা
বিষধর সেটা বলতে পারছিনা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান
জানান, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে সাপটি
স্থানীয়রা অবমুক্ত করেন।
বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য
গবেষক সাগরিকা স্মৃতি জানান, এসব সাপ আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ।
মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা
মেলেনা। এসবের প্রধান খাবার পোকা মাকড়। এ সাপ লাউগাছ সহ বিভিন্ন সবুজ
গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ