• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পবিত্র ইদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৯ পঠিত
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৪ এপ্রিল থেকে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
আগামী ৪ এপ্রিল থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে। এরমধ্যে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসকল অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীগণ বিমানের বৃহদাকার উড়োজাহাজসমূহে ভ্রমণ করতে পারবেন। বিমান যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি  থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড ইএউঊঅখ২৪ ব্যবহার করে মূল ভাড়ার উপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.biman-airlines.com।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ