• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুইদিন পর পারভেজ নামে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে বাগমারা এলাকা থেকে ওই কিশোরে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা চার্জারভ্যান গাড়ির কারণেই তাকে হত্যা করা হয়েছে। নিহত কিশোর পারভেজ একজন ভ্যানচালক। সে উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি এলাকার দুলালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৩১ মার্চ সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে চার্জারভ্যান গাড়ি নিয়ে বের হয় পারভেজ। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। পরে ১ এপ্রিল গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকারে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকায় তার লাশ পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাফিকুল ইসলাম জানান, গত দুইদিন আগে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে চার্জারভ্যান গাড়ির কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ