• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

স্বামীর সাথে ঝগড়া করে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা এক তরুণীর/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৯৯ পঠিত
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মোঃ শাহিন আলম, চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি।।

ভোলা চরফ্যাশন বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্য টিপু ১৩ লঞ্চ বিকাল ৫.টা ৩০মিনিটে ছেড়ে আসে। লঞ্চটি ছেড়ে আসার পর মঙ্গল শিকদার এবং হাকিম উদ্দিন এর মাঝামাঝি একটি মহিলা আত্মহত্যা করার উদ্দেশ্যে নদীতে লাফ দিয়েছেন। তার পাশের যাত্রীরা জানান মহিলা লঞ্চের পাশে দাঁড়িয়ে দীর্ঘ ১৫ মিনিট মোবাইলে কথা বলেছেন। উক্ত মহিলা কথা শেষ করে নদীতে লাফ দিয়েছেন। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি লঞ্চ কর্তৃপক্ষ দীর্ঘ ২০ মিনিট পর্যন্ত তাকে উদ্ধার কাজে নিয়োজিত ছিল, অবশেষে একটি জেলেদের ট্রলারের সাহায্যে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। লঞ্চের সুপারভাইজার মোঃ সোহাগ (৩৫) দৈনিক ক্রাইম বাংলাকে জানান উক্ত মহিলার বাড়ি চরফ্যাশন তার স্বামীর নাম মোঃ শামীম,তার স্বামী কোষ্টে চাকরি করেন। সোহাগ আরো জানান ওই মহিলা স্বীকার করেছেন তার স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে পরিবারের কাউকে না জানিয়ে তার সন্তানকে রেখে এসেছে লঞ্চে আত্মহত্যা করার উদ্দেশ্যে। তিনি আরো বলেন এসমস্ত ঘটনার কারণে যাত্রীদের এবং লঞ্চ কর্তৃপক্ষের হয়রানি হয়। মোঃ সোহাগ দৈনিক ক্রাইম বাংলাকে আরো জানান মহিলাকে ভোলা হাকিমুদ্দিন পুলিশের হাতে দিয়েছি। এবং তার স্বামীকে ফোনে ঘটনাটি জানানো হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানান এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ