• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

গাঁজাসহ বাউফলের মাদক কারবারি রমিজ আকন আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৯৪ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

এম জাফরান হারুন,পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

পটুয়াখালীর বাউফল উপজেলায় ১কেজি গাঁজাসহ রমিজ আকন (৪৯) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয় জনসাধারণ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদক কারবারি রমিজ আকন ছদ্মবেশে ইজিবাইক চালাতো। কিন্তু সে পেশায় একজন চিহ্নিত মাদক কারবারি। এদিকে শুক্রবার (৫ই এপ্রিল) বেলা ২টার দিকে ওই চিহ্নিত মাদক কারবারি রমিজ আকন গাজাঁগুলো একটি সবুজ পলিথিনে ভরে অভিনব কায়দায় গায়ের জামার নিচে কোমরের ওপর বাধ দিয়ে উপজেলার কালাইয়া ইউনিয়নের আলী আকবর স্কুল সংলগ্ন পশ্চিম পাশে হার্ডওয়ারের সামনে মেইন রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় স্থানীয় জনসাধারণ ও স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লা তাকে আটক করেন। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই মাদক কারবারি রমিজ আকন কে গ্রেফতার পূর্বক তার কোমরে বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রমিজ আকন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোসলেম আকনের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদকের কারবারি করে আসছে বলে জানা গেছে।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আটককৃত ওই মাদক কারবারি রমিজ আকনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ