• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬১ পঠিত
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আরিফ পণ্ডিত।।

প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলা বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়।

রবিবার (১৪ এপ্রিল ২০২৪ খ্রি.) ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টয় শোভাযাত্রা’ ও উপজেলা পরিষদের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা উপজেলা শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে, উপজেলা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়।

এসময় বাংলা নববর্ষের অনুষ্ঠানে শোভাযাত্রা শেষে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেছেন।
পরে (নদীতে মাছ শিকার নিষিদ্ধ থাকায়, ইলিশের বিপরীত) রুই পান্থা ও হরেক রকমের ভর্তার আয়োজন করা হয় ।

এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম), মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাল দে, সোহাগ চন্দ্র দে, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ আরিফ পণ্ডিত, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসটি আক্তার, মাইনুদ্দিন মির্জা, ইমরান হোসেন (বিডিক্লিন) প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ