• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

ঝালকাঠিতে পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২৩২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি॥

ঝালকাঠি পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ আছর পিংড়ী মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মেহেদী হাসান শাহিন খলিফা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। এসময় মসজিদের মুসল্লি স্থানীয় মুরব্বি ফজলুল হক খলিফা, যুবনেতা নয়ন খলিফা, জলিল মেম্বর, জাহাঙ্গীর মেম্বর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মীর মো: মোস্তফা, ২নং শুক্তাগড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: বাহাদুর মৃধা,ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ সুমন, মো: বিপ্লব, বাবুল খলিফাসহ এলাকার অর্ধ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ঝালকাঠি -১ আসনের সংসদ সদ্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম হৃদ রোগের চিকিৎসার জন্য ওপেন সার্জারী করাতে ১৭ এপ্রিল লন্ডনে গমন করেছেন। মুসল্লিরা তার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে তাঁর সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ