• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

কলাপাড়ায় বিষ পানে এক সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৯৯ পঠিত
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে এক সন্তানের জননী মুনিয়া বেগম (২২) বিষ পানে আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি ওই গ্রামের জামাল হোসেন গাজীর স্ত্রী ও মহিপুরের সিরাজপুর গ্রামের বশির মুন্সির মেয়ে।

মুনিয়া বেগম জানান, বিয়ের পর থেকে স্বামীসহ শশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার ও নির্যাতন করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক করা হয়। ঘটনার দিন স্বামী ও বাড়ির লোকজন তাকে মারধর করে। সে অজ্ঞান হয়ে পরলে তার মুখে বিষ ঢেলে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তবে, তার স্বামী জামাল হোসেন গাজী বলেন, স্বামী-স্ত্রী’র মাঝে সামান্য মনমালিন্য ও ঝগড়া হয়। পরে সে রাগ করে বিষ পান করে। অসুস্থ্য হয়ে পরলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন বলে তিনি জানান।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ