• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৯৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।

জানা যায়, হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা এলাকায়। বুধবার (১লা মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। অপর নিহত ব্যক্তি প্রাইভেটকারের চালক বলে জানা গেছে।

নিহত জামাল ও খোকনের মামা মো: সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করতেন। আর কাওসার সপ্তম শ্রেণীর ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেন বলেও জানান সোনা মিয়া।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবরটি শুনে নিহতদের বাড়ি যাচ্ছি। একই পরিবারের চারজন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।’

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি প্রতিবেদকের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ