• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

মাইন বিস্ফোরণে একজনের দু’ পা বিচ্ছিন্ন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২২৯ পঠিত
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজার লাগোয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় (মিয়ানমার সীমানায়) বিস্ফোরণে আহত হন তিনজন। তারা হলেন-রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এর মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সবাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার বিকালে সীমান্ত পিলার ৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন নুরুল আবছার (১৮) ও মো. বাবু (১৭)
স্থানীয় কয়েকজন জানান, আহত সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওপারে গরু আনতে গিয়েছিল। আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার রয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ী ইউপি চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী ইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ