• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২১২ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ মে, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা(২৪) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পৌরসভার মুসলিমপাড়া এলাকায় মামার বাসা থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী মহিপুরের ব্যবসায়ী মো. শহিদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আমতলী উপজেলার শাহাজাদা হাওলাদার এর পুত্র আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে হালিমা জান্নাত মালিহার বিবাহ হয়। ৭ দিন আগে মামার বাসায় বেড়াতে আসে। স্বামীর সাথে অভিমান করে মামার বাসার তৃতীয় তলায় ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তার কোন সাড়া না পেয়ে কলাপাড়া থানায় খবর দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেন ।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আহম্মেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ