• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মায়ানমারে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৩৭ পঠিত
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারের উখিয়া উপজেলার লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আবুল কালাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে মায়ানমারের বিদ্রোহীরা।
রবিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ৪৮ নম্বর পিলারের সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গুলিতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য।
নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যদিনের মতো আজ গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতর মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় তিনি। সেখানে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এক সদস্যের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে জানতে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক সাহল আহমদ নোবেলকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামশুল আলম মো. নুরুল বলেন, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘আজ রোববার সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যাক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ