• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলে চুরি হওয়া স্বর্নলংকার ও নগদ অর্থ সহ দুই চোর আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৯৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে চুরি হওয়া স্বর্নলংকার ও নগদ টাকা সহ কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বাউফল থানা পুলিশ জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,র দিকনির্দেশনায় বাউফল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২০ জুন) বাউফল থানার মামলা নং- ২৭, তাং- ২০/০৬/২০২৪ ইং, ধারাঃ- ৪৫৭/৩৮০ পেনাল কোড ঘটনার সহিত জড়িত আসামি ১। মোঃ শাকিল আকন (২৫), পিতা- আঃ মান্নান আকন, সাং- নাজিরপুর ০৪ নং ওয়ার্ড, নাজিরপুর ইউপি ও ২। মোঃ তৌফিকুর রহমান রাসেল ( ২৫), পিতা- মোঃ তোফাজ্জেল হোসেন, সাং- বাউফল পৌরসভা ০৪ নং ওয়ার্ড, এ/পি সাং- বাউফল পৌরসভা ০৮ নং ওয়ার্ড মহিলা কলেজ রোড, উভয় থানা- বাউফলকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে চুরি হওয়া ০১ জোড়া স্বর্ণের কানের দুল, ০১টি স্বর্ণের আংটি, ০১টি স্বর্ণের নাকফুল, ০২জোড়া রুপার নুপুর, ০১টি রুপার ছোট আংটি, ০১টি রুপার চেইন, ০১ জোড়া রুপার নুপুর, চাদঁতারা লকেট সহ ১টি রুপার চেইন সহ নগদ ৫৮,৮০০ টাকা উদ্ধার হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন স্বত্যতার বিবরণ জানিয়ে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজকেই বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ