• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৭৪ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে শনিবার (২৯ জুন) সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ’র আহবায়ক কমরেড নাসির তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সিকদার,ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক মে. জিসান আলমগীর,বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়া’র সদস্য অমল কর্মকার,ব্যাবসায়ী নেতা সৈয়দ মো. রাসেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদ্যুতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। এসময় তারা বলেন, তাপবিদ্যুতের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দীর, গোরস্থান সবকিছু দিয়েছে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে পরে অন্যত্র বিতরণ করতে হবে। এছাড়াও চলমান এই পরিস্থিতির উন্নতি না হলে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ