• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

প্রিয়তমা’ ও ‘তুফান’ ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। কিছুদিন আগেই অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে। জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন সাবিলা নূর। কিন্তু প্রস্তাবগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সিনেমা দুটি হচ্ছে ‘প্রিয়তমা’ ও ‘তুফান’। অবশ্য সাবিলা এখন এই ফিরিয়ে দেওয়াটা তার বোকামি হয়েছে বলেও মনে করছেন। সাবিলা নূরের ভাষ্য, ‘এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি! “প্রিয়তমা” সুপার-ডুপার হিট হয়েছে। আর “তুফান” তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফীর কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে।’ কেন কাজগুলো ফিরিয়ে দিয়েছেন, সে প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘প্রথম ছবিটি “প্রিয়তমা” করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার সিডিউল চেয়েছিলেন, তার আগে থেকেই অন্য সিডিউল দেওয়া ছিল। আর “তুফান” নিয়ে এখন বেশিকিছু বলতে চাই না। এই ছবির এত প্রশংসা চারিদিকে। যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলব, ছবি দুটি ছবি না করতে পারা আমারই ক্ষতি, করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হত। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারব।’ খুব শিগগিরই সাবিলাকে পাওয়া যাবে বড়পর্দায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে বড়পর্দার প্রিপারেশনও তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় আমি বলেছিলাম- নাটকে দর্শকরা আমাকে যেভাবে দেখেছে, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন অপেক্ষায় আছি শুধু প্রযোজকের ঘোষণার। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ