• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সবাইকে শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার জন্য অধ্যাপক ইউনূসের আহ্বান /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

৭ আগস্ট, ২০২৪ () : নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সকল শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন।
ইউনূস সেন্টারের দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা “আমাদের দ্বিতীয় বিজয় দিবস” সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।
ড. ইউনূস বলেন, ‘আসুন, আমরা আমাদের নতুন বিজয়ের সাফল্যকে সর্বোত্তম উপায়ে কাজে লাগাই। তিনি বলেন, আমাদের ভুলের কারণে আমরা যেন এটিকে  ব্যর্থ করে না দিই। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনারা সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন।’
তিনি বলেন, “আমি সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সুন্দর দেশটির অনেক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে অবশ্যই এদেশটিকে রক্ষা করতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য চমৎকারভাবে এটিকে গড়ে তুলতে হবে।
নোবেল বিজয়ী অধ্যাপক আরো বলেন, দেশের তরুণরা নতুন বিশ্ব গড়তে নেতৃত্ব দিতে প্রস্তুত।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আসুন আমরা যেন কোন ধরণের অর্থহীন সহিংসতায় গিয়ে এ সুযোগটি হাতছাড়া না করি। সহিংসতা আমাদের শত্রু। দয়া করে আরও শত্রু তৈরি করবেন না। শান্ত হোন এবং দেশ গড়ার জন্য প্রস্তুত হন।’
তিনি আরো বলেন, সবাই সহিংসতার পথ ধরলে, সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে শান্ত থাকুন। আপনার চারপাশের লোকদের শান্ত থাকতে সাহায্য করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ