• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অন্তবর্তীকালীন সরকার পরিচালনায় ড. ইউনূস’র সফলতার ব্যাপারে আমরা আশাবাদী : মির্জা ফখরুল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ ( : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তবর্তীকালীন সরকার পরিচালনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস’র সফলতার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসতো বৈষম্য বিরোধী ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি, তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে, তার যোগ্য ও সফল নেতৃত্বে, আইনশৃঙ্খলাসহ উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে দেশের মানুষের কাঙ্খিত আশা পুরণে সক্ষম হবেন।’
মির্জা ফখরুল আজ বৃহস্পবিার বিকেলে রাজধানীর শেরেবাংলানগরস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গেলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উল্লেখ্য ওই আন্দোলনে  আইনশৃঙ্খলা বাহিনীসহ তৎকালীন সরকারি দলের সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষনের ঘটনায় কয়েক‘শ মানুষ গুরুতর আহত হন। আহতদের অনেকেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনাই হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ। যত দ্রুত তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই সাফল্য অর্জন করতে পারবেন।’
অন্তর্বতীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমটা হচ্ছে, তাদেরকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে’। দ্বিতীয় হচ্ছে যে, ‘অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা  প্রত্যাবর্তন করাতে হবে। তৃতীয়টি হচ্ছে, অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে।’
পঙ্গু হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে  বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও  সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাঁকন  উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারি, হত্যাকারী সরকার ছিল তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই। সেই সাথে যারা নিহত হয়েছেন তাদের প্রতি জানাই শ্রদ্ধা।’
তিনি  এ সময় জানান, আহতদের চিকিতসার জন্য  হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে । ‘আমাদের ড্যাবের চিকিতসকরা কাজ করছেন, আমাদের ছাত্ররা কাজ করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ