• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ নেই: আমির খসরু /ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬১ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৪ : নির্বাচন ব্যতীত দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয় আলোচনা হয়েছে। এ সময় চলতি সংকট কাটিয়ে উঠার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন,  বৈঠকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ শাসনে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিকার কী এবং কিভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা থাকতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বাণিজ্য কিভাবে অব্যাহত রাখা যায় এবং সে ক্ষেত্রে তাদের কি করা উচিত, সেসব বিষয় আলোচনায় প্রাধান্য পায়। তিনি বলেন, অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের তাদের সঙ্গে যে ফ্রেমওয়ার্ক আছে, তা কিভাবে রিফর্ম বা সংস্কার করা যায়, যাতে তাড়াতাড়ি অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় আমরা ঘুরে দাঁড়াতে পারি-মূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই। শুধুমাত্র রূপপুর নয়, বিপুল টাকা বিদেশে পাচার হয়েছে। ১০০ বিলিয়নের উপরে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ