• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩২৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

শেখ ফারুক হোসেন।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় কলেজের দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও নির্যাতিত শিক্ষক-কর্মচারিবৃন্দ এ কর্মসূচি পালন করে।

আন্দোলনের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমানের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক শেখ পারভেজ ইসলাম ও শেখ রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বিক্ষোভ মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়ক অবরোধ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। এ সময় সড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আব্দুর রউফ, আওছাফুর রহমান, অবসরপ্রাপ্ত অফিস সহকারী নিরোধ কুমার মন্ডল, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা পারভীন, দিয়া আজাদ, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহম্মেদ, সুকুমার ঘোষ, বদরুজ্জামান, দেবব্রত কুমার মিস্ত্রী, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ডিএম নাসির উদ্দীন বাদশা, গোবিন্দ দুলাল বর, অলিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, ল্যব সহকারী সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, অফিস সহায়ক আবু বক্কর, ফজিলা খাতুন, শওকাত হোসেন প্রমুখ।

বক্তারা দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নিয়োগবাণিজ্য, কলেজের বিভিন্ন খাত থেকে অর্থ লুটপাট, শিক্ষক-কর্মচারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ, কলেজে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করা, ছাত্রীদের সাথে অশালীন আচরণসহ নানাবিধ অপকর্মের কথা তুলে ধরেন এবং তাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্দ্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

এদিকে কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নিিতর অভিযোগ তুলে তাদের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনতা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ