• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তীব্র গরমে রাজধানীতে পানির হাহাকার: দৈনিক ৪৫ কোটি লিটার ঘাটতিতে চরম ভোগান্তি গণমাধ্যম সংস্কারে পরামর্শ কমিটি গঠনের ঘোষণা, সব পক্ষকে নিয়ে এগোতে চায় সরকার সুন্দরবনে আবারও বনদস্যুদের তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ, অভিযানে বনরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনী বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’ — ঠাকুরগাঁওয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় রায়: ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন তিস্তা-পদ্মায় ব্যারেজ নির্মাণের ঘোষণা, পানি সংকট মোকাবিলায় বড় পরিকল্পনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর স্বচ্ছ নিয়োগে ভোলায় পুলিশে চাকরি পেলেন ৩৩ তরুণ-তরুণী, খুশিতে পরিবারগুলো ভারতীয় গরু বন্ধে স্বস্তিতে রাজশাহীর খামারিরা, কোরবানির হাটে দেশি পশুর আধিপত্য ভোলা নৌপথে বাড়ছে যাত্রীচাপ, ফিটনেসবিহীন লঞ্চ নিয়েঈদে শঙ্কা এআই ও সাইবার নিরাপত্তায় দক্ষতা না বাড়ালে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

কালিগঞ্জে সাংবাদিক শাওন আহমেদ সোহাগের শ্বশুরের ইন্তেকাল, রিপোর্টার্স ক্লাব, অনলাইন নিউজ ক্লাবের শোক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও  দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ এর শ্বশুর এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের পিতা মৌলভী আব্দুল জব্বার (৮৪) আর নেই। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে অসুস্থ বোধ করলে দ্রুত মৌলভী আব্দুল জব্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মৌলভী আব্দুল জব্বার উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর গ্রামের মরহুম খবির উদ্দীন মোড়লের ছেলে।

সাংবাদিক শাওন আহমেদ সোহাগের শ্বশুরের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য আফজাল হোসেন, শেখ আবুল হামিদ, মোখলেছুর রহমান মুকুল, শের আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আবু বক্কর সিদ্দিক, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন, মাসুদ খান, বাপ্পী চন্দ্র সরকার, লাভলু আক্তার, আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌলভী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ