• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ পরিবারের মাঝে এক লক্ষ টাকা করে অনুদান দিলেন জামায়াতে ইসলামী/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৬৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :

ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর বারোটায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়। লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে গজারিয়া ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি  নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহিদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যাবস্থা, শিক্ষাসহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে  উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহিদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ