• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা জেলার সভাপতি হিসেবে নিয়োগ পেলেন শরিফুল ইসলাম ও সম্পাদক হিসেবে আল আমিন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ডেস্ক রিপোর্ট।। 

মানব সেবা ও মানবজাতির কল্যাণে কাজ করার নিমিত্তে এবং জনগণের প্রত্যাশিত অধিকার ফিরিয়ে দিতে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম আকন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ আল আমিন খান।

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মাদকমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়া, মানব সেবাই সর্বোত্তম ইবাদত। এটা সকল ধর্মের মানুষের জন্য বাধ্যতামূলক। যার মধ্যে মানব সেবা নেই তার মধ্যে কিছুই নেই।
মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়নে সফলতার শীর্ষে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সফলতার কিছু বাস্তব চিত্র নিম্নে তুলে ধরা হলো: ১. সারা দেশে অসংখ্য সেবামুলক কাজের মাধ্যমে দেশ বিদেশে লক্ষ লক্ষ মানুষের মাঝে পরিচিতি লাভ করা। ২. ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের কে সাহায্য সহযোগিতা করা হয়েছে। ৩. ফেনির নুসরাত জাহানের হত্যার প্রতিবাদে ও উপযুক্ত বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা ৪. সৌদি প্রবাসী ভুক্তভোগী সুমি আক্তারকে উদ্ধার করার পিছনে বিশেষ ভুমিকা। ৫. সারা দেশে অসংখ্য গরীব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা। ৬.আইনগত ও আর্থিক সহযোগিতার মাধ্যমে সারা দেশে অসংখ্য ভুক্তভোগীর সমস্যা সমাধান করা।
৭. অসহায় মানুষের মাঝে ঈঁদ বস্ত্র ও খাবার বিতরণ করা। ৮. করোনা ভাইরাস উপলক্ষে সারাদেশে অসংখ্য অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা। ৯. অনলাইন পত্রিকা ক্রাইম পেট্রোল২৪.কম চালু করা হয়েছে যাহা ভবিষ্যতে জাতীয় প্রিন পত্রিকা করার প্রক্রিয়া চলমান রয়েছে। ১০. অনলাইন চ্যানেল Digital International Television (DITV) চালু করা হয়েছে যাহা ভবিষ্যতে স্যাটেলাইট টিভি চালু করার কার্যক্রম চলমান রয়েছে। ১১. সংস্থার ওয়েবসাইট চালু করা। ১২. বর্তমানে ৮০% পুরুষ স্ত্রী ও শাশুড়ি দ্বারা মানসিক নির্যাতনের শিকার তাই এই সমস্যা সমাধানের জন্য একাধিকবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করা। ১৩. সারা দেশে গরীব অসহায় ছাত্র ছাত্রীদেরকে ফ্রি পড়াশুনা করা এবং বাস্তব শিক্ষার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্রাইট এডুকেশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা। ১৪. সন্ত্রাসী চাঁদাবাজি খুন ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম বিরুদ্ধে সারাদেশে মানববন্ধন করা। ১৫. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা।

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আতিকুর রহমানের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ