• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণের পদ্ধতি/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। আবার গুগল ম্যাপসে চাইলেই আপনি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় স্থানের তথ্য সংরক্ষণ করতে পারবেন। ফলে বারবার স্থানগুলোর নাম না লিখে তথ্য জানতে হবে না। তাহলে চলুন গুগল ম্যাপসে গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংরক্ষণের জন্য প্রথমেই গুগল ম্যাপসে প্রবেশ করে ওপর থাকা সার্চ বাটনে ট্যাপ করতে হবে।
২. তারপর হোম, ওয়ার্ক ও মোর নামের তিনটি অপশন দেখা যাবে। সেখান থেকে বাসার অবস্থানের তথ্য সংরক্ষণের জন্য হোম বাটনে ট্যাপ করে সার্চ বক্সে ঠিকানা লিখতে হবে অথবা চুজ অন ম্যাপ নির্বাচন করে ম্যাপে বাসার অবস্থান পিন করতে হবে।
৩. এরপর নিচে থাকা সেভ বাটনে প্রেস করলেই বাসার ঠিকানা গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে।
৪. একইভাবে অফিসের অবস্থান সংরক্ষণ করা যাবে।
৫. এবার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান সংরক্ষণের জন্য মোর বাটনে ট্যাপ করে নিচে থাকা অ্যাড আ প্লেস বাটন নির্বাচন করতে হবে।
৬. তারপর স্থানের নাম লিখে বা ম্যাপে পিন করে অবস্থান শনাক্ত করতে হবে।
৭. এরপর ওপরে থাকা সেভ বাটনে ক্লিক করলেই ঠিকানাটি গুগল ম্যাপসে সংরক্ষণ হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ