• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কালিগঞ্জের বন্দকাটী এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন।। 

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চলাচলে সমস্যা সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের রইস মিস্ত্রী ও সিরাজ সানার বাড়ি সংলগ্ন ইটসোলিং রাস্তার নিচে বড় পাইপের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন হতো। সম্প্রতি ইটসোলিং রাস্তাটি পিচের রাস্তা হওয়ার সময় ঠিকাদার কালভার্ট নির্মাণের আশ্বাসে পাইপ তুলে ফেলেন। পিচের রাস্তার কার্যক্রম শেষ হলেও পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণে উদ্যোগ নেয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে, কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, কালভার্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ