• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা নগদ অর্থ ও স্বাস্থ্য সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বিকাল ৩টার সময় উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদ স্মৃতি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এই সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০জন পরিবারের মাঝে জনপ্রতি নগদ ৬হাজার করে ৬লক্ষ টাকা বিতরণ করা হয়।এছাড়া ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সূরক্ষা স্যানেটারী নেপকিন সহ মগ বালতি দেওয়া হয়ে থাকে।

এই সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সূচিত্র রঞ্জন দাস,বিশেষ অতিথি জনাব দাঊদ জীবন দাস ডিরেক্টর প্রোগ্রাম ঢাকা,জনাব মার্সেল রতন গুদা আঞ্চলিক পরিচালক চট্টগ্রাম,জনাব ডেনিয়াল সিপু গমেজ কর্মসূচী কর্মকর্তা চট্টগ্রাম,জনাব পরিতোষ কুমার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,জনাব রাকিব হোসেন জনস্বাস্থ্য কর্মকর্তা,জনাব আনোয়ার পারভেজ একাডেমিক সুপারভাইজার,এছাড়াও কারিতাস বাংলাদেশ আঞ্চলিক নির্বাহী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্যঃকারিতাস বাংলাদেশ একটি মানবতাবাদী ক্যাথলিক দাতব্য সংস্থা।দেশের উপকূলীয় অঞ্চল গুলোতে যে কোন বৈশ্বিক মহামারী দূর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য নিরলসভাবে কাজ করে।তাছাড়া শিক্ষা বিষয়ক কর্মসূচী,ক্ষুদ্র ঋন,আদিবাসীদের জীবন যাত্রার মানউন্নয়ন,স্বাস্থ্য সূরক্ষা,প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ