• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ ঢাকার,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ( মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশী কিশোরীকে হত্যায় আজ ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার স্বর্ণা দাস নামে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদপত্রটি পাঠিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিবাদপত্রে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যাকান্ডের মতো ঘটনা অনাকাক্সিক্ষত, অযৌক্তিক এবং এই ধরনের কর্মকান্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধানের লঙ্ঘন।
এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকান্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ