• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৯ পঠিত
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৪ (): ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিতব্য স্মরণসভা আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লং মার্চ টু ঢাকা’ এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।
তিনি বলেন, স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ