• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইসরায়েলকে হারিয়ে আরেকটি জয় তুলে নিলো ইতালি,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

উয়েফা নেশন্স লিগে ‘এ২’ গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শুভ সূচনা করেছিল ইতালি। গত সোমবার দিবাগত রাতে পরের ম্যাচে নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে আরও একটি জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এ২ গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আজ্জুরিরা। গত শুক্রবার ফ্রান্সকে হারানো একাদশে কোচ লুসিয়ানো স্পালেত্তি পাঁচ পরিবর্তন এনে ইসরায়েলের বিপক্ষে দল সাজান। তাদের নিয়ে এই ম্যাচে গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্লুজদের। এ সময় ফেদেরিকো ডিমারকোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ান মইস কিন। ম্যাচের শেষ মুহূর্তে (৯০ মি.) একটি গোল শোধ দেয় ইসরায়েল। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বলে হেড দিয়ে বাড়ান রাজ শোলমো। সেটা পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান মোহামেদ আবু ফানি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। আগামী মাসে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়বে ইসরায়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ