• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয়ের পর স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুজন। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বুধবার পদত্যাগপত্র জমা দেন। এতোদিন খালেদ মাহমুদের অনেক পরিচয়ের একটি ছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আজ থেকে তিনি আর থাকছেন না এই পদে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরে দাঁড়ালেন। এর আগে আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় স্বেচ্ছায় পদত্যাগ করেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছিলেন পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তাঁর মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন ফাহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। তার অধীনেই চলছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ