• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বেনাপোলে ১০০ কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭১ পঠিত
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদাদিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত ১০০ কোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অব এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮.০৮.২০২৪ ইং।
আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ইং তারিখে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-১.উরষঁঃরড়হ ১গ ৫০০সষ. ২.উরষঁঃরড়হ ২০০ঈঐ – ৫০০সষ. ৩. উরষঁঃরড়হ ৩ঢ-৩০ ঈঐ ৫০০সষ. ৪. গড়ঃযবৎ ঞরহপঃঁৎব উ/অ.আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নম্বর সেডে রক্ষিত রয়েছে। যার ম্যানিফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪ ইং।
কাস্টমস সূত্রে জানা যায়, জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার উর্ধ্বে। আমদানিকারক চালানটির এলসি মূল্য৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ এ- সন্স বেনাপোল যশোর আমদানি কারকের পক্ষে কাজ করছেন। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০% শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই পন্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০। এবং ৫৮.৬০% হারে রাজস্ব নির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।ঔষধ গুলোর একেকটির দাম একেক রকম।
ঘোষনা বহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রীট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করেছে বলে এনএসআই বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা বিষয়টি বেনাপোল স্থলবন্দরের শুল্ক গোয়েন্দার উপণ্ডপরিচালক সাইফুজ্জামানকে অবহিত করলে তার নেতৃত্বে চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্য সঠিক পাওয়ায় পণ্য চালানটি জব্দ করে খালাস স্থগিত করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকৃত কোন পণ্যে অনিয়ম পেলে সেটা তো জব্দ করতেই হবে। আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর শনিবার সকালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএস আই’র দেয়া তথ্যে শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যচালানটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। যে কারণে চালানটি জব্দ করা হয়েছে।বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোন প্রকার কাউকে ছাড় নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ