• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফের ট্রাম্পের ওপর হমলা,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৯ পঠিত
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ডেস্ক): রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার ফ্লোরিডায় তার গল্ফ মাঠে গল্ফ খেলার সময় অজ্ঞাত বন্দুধারীর হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এদিকে এফবিআই বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি নিরাপদ এবং অক্ষত আছেন।
গোয়েন্দা সংস্থার এজেন্টরা জানিয়েছেন, ট্রাম্পের গল্ফ কোর্স থেকে কয়েকশ’ গজ দূরে ঝোপের মধ্যে থেকে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় গোয়েন্দা সংস্থার এক বা একাধিক সদস্য ‘বন্দুকধারীর ওপর গুলি বর্ষণ করে’।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র রেখে কালো রংয়ের একটি গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করার মাত্র দুই মাস পর তার ওপর ফের হামলা হলো। ঐ সময় তার ডান কানে সামান্য আঘাত লেগেছিল।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে মাত্র সাত সপ্তাহের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এদিকে পাম বীচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সন্দেহভাজন এক ব্যক্তিকে
আটক করেছি।’
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘বন্দুকধারীর হামলার পর ট্রাম্প নিরাপদে আছেন।’ এদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী শঙ্কামুক্ত থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
ট্রাম্প নিজেই তার ওয়েবসাইটে এক বনীতে বলেছেন, ‘ভয় নেই! আমি নিরাপদে এবং ভালো আছি, কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ